বন্ধুত্বে ‘দমবন্ধ’ অনুভূতি হওয়ার কারণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ মে ২০২৬, ২১:১৩

একসময় যার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা হত, ফোন এলেই মন ভালো হয়ে যেত— সেই বন্ধুর নাম স্ক্রিনে ভেসে উঠলে এখন কেমন একটা অস্বস্তি লাগে। কথা বলবেন কি বলবেন না, ভাবতে থাকেন।


দেখা করতে যাওয়ার কথা ভাবলে মনে হয় এত ‘এনার্জি’ নেই।


এই অনুভূতিটা কি চেনা?


যদি চেনা লাগে, তাহলে জানুন— আপনি একা নন। আর এটা আপনার দোষও নয়। মনোবিজ্ঞানীরা এই অবস্থার নাম দিয়েছেন— ‘ফ্রেন্ডশিপ বার্নআউট’।


বন্ধুত্ব যেভাবে চাপের কারণ হয়


বন্ধুত্ব মানে সবসময় হাসি আর আনন্দ, এটা সত্যি। তবে সব বন্ধুত্ব একরকম হয় না।


জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা বলছেন, “অনেক সম্পর্কেই দেখা যায় একজন বন্ধুত্বটাকে বাঁচিয়ে রাখার জন্য বারবার চেষ্টা করছেন, তবে অন্যজন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। একজন নিয়মিত খোঁজ নিচ্ছেন, পাশে থাকছেন, সময় দিচ্ছেন— অন্যজন শুধু প্রয়োজনে ফোন করছেন।”


এই ভারসাম্যহীনতাটাই সমস্যার শুরু।


যখন একটা সম্পর্কে দেওয়া আর নেওয়া সমান থাকে না, তখন যে বেশি দিচ্ছেন তিনি আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েন। বন্ধুত্ব তখন আর স্বস্তির জায়গা থাকে না, বরং মনে হয় একটা দায়িত্ব পালন করছেন।


অন্যের কষ্টের বোঝা কতটুকু বহন করবেন?


বন্ধুর দুঃখে পাশে থাকা ভালো মানুষের লক্ষণ। তবে কখনও কখনও এই পাশে থাকাটা একটা ফাঁদ হয়ে যায়।


মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ‘ইমোশনাল ডাম্পিং’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও