জাজিরায় তিন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রথম আলো জাজিরা প্রকাশিত: ১৭ মে ২০২৬, ২০:৫৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা শরীয়তপুরের জাজিরায় তিনটি স্থানে ঝটিকা মিছিল করেছেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে মিছিল হয়।


মিছিল করার তিনটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগ ও আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা ভিডিওগুলো তাঁদের ফেসবুকে পোস্ট করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, শনিবার রাতে ৪০-৫০ জন ব্যক্তি একটি সড়কে মিছিল করছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, রাতে আরেকটি স্থানে কয়েকজন সড়কের ওপর হাতে মোমবাতি নিয়ে মিছিল করছেন। রোববার সকালের একটি ভিডিওতে দেখা যায়, গ্রামের একটি পাকা সড়কে ৫০-৬০ জন মানুষ মাস্ক পরে মিছিল করছেন। মিছিলে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। মিছিলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও