You have reached your daily news limit

Please log in to continue


ইরানের ‘খারাপ সময়’ আসতে চলেছে, চীন থেকে ফিরে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

চীন সফর থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই আবার ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে দ্রুতই চুক্তিতে পৌঁছতে না পারলে ইরানের জন্য খুব খারাপ সময় আসতে চলেছে।

চীন থেকে দেশে‌ ফেরার পর ফ্রান্সের চ্যানেল বিএফএমটিভি-কে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেখানেই ইরান প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।

তাকে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি কি আসন্ন? জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমার কোনও ধারণা নেই। তবে যদি তারা চুক্তি না করে, তাহলে তাদের সামনে খারাপ সময় আসছে। খুবই খারাপ সময়। তাদের জন্য চুক্তি করাটাই বরং ভাল হবে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন