You have reached your daily news limit

Please log in to continue


আসন্ন নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল বিসিবি

পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের খসড়া ভোটার তালিকা রোববার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন কমিশন। আগের দিনই নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল কমিশন।

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সবশেষ নির্বাচনে ১৯১ জন কাউন্সিলর বা ভোটার থাকলেও এবার তা কমে দাঁড়িয়েছে ১৮৪ জনে।

আগামী ৭ জুন অনুষ্ঠেয় নির্বাচনে ক্যাটাগরি দুই থেকে কাউন্সিলর হিসেবে ওল্ড ডিওএইচএস ক্লাবের প্রতিনিধিত্ব করবেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও বাংলাদেশের সাবেক তারকা ওপেনার তামিম ইকবাল।

খসড়া তালিকা অনুযায়ী, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিত্ব করবেন মোট ৬৬ জন কাউন্সিলর। ক্যাটাগরি এক থেকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া, ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি দুইয়ে ৭৬ জন এবং ক্যাটাগরি তিনে ৪২ জন কাউন্সিলর রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন