You have reached your daily news limit

Please log in to continue


কী ঘটেছিল ৩০ বছর আগে, যে জন্য রাউল কাস্ত্রোর বিচার করতে চায় যুক্তরাষ্ট্র

সময়টা গত শতকের নব্বইয়ের দশক, নতুন জীবন শুরুর আশায় কিউবার হাজার হাজার মানুষ উত্তাল সাগরে ছোট ছোট ভেলা ভাসিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টায়। বিপজ্জনক এই যাত্রায় অনেকেরই সাগরে নিখোঁজ হওয়ার কিংবা প্রাণ হারানোর আশঙ্কা ছিল। এসব মানুষকে উদ্ধারে এগিয়ে আসে কিউবান–আমেরিকান সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’।

১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি বিকেলে সংগঠনটির আট স্বেচ্ছাসেবক যুক্তরাষ্ট্রের মায়ামির উত্তরের একটি ছোট বিমানবন্দর থেকে তিনটি ছোট উড়োজাহাজ করে রওনা দেন। কিন্তু এগুলোর মধ্যে মাত্র একটি উড়োজাহাজ ফিরে আসতে পেরেছিল। কিউবার সামরিক বাহিনী মিগ যুদ্ধবিমান পাঠিয়ে সংগঠনটির দুটি উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করে। এতে চারজন নিহত হন। তাঁদের তিনজনই ছিলেন মার্কিন নাগরিক।

ঘটনাটি তখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় তুলেছিল। পরে প্রকাশ পাওয়া বেতার যোগাযোগের রেকর্ডে হামলায় অংশ নেওয়া মিগ পাইলটদের উল্লাস ধ্বনিও শোনা গিয়েছিল।

অক্ষত অবস্থায় ফিরে আসা তৃতীয় উড়োজাহাজটির যাত্রী সিলভিয়া জি ইরিওনদো বলেন, ‘আন্তর্জাতিক আকাশসীমায় দিনের আলোতেই সবার চোখের সামনে উড়োজাহাজগুলো আকাশে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এটি ছিল নিরস্ত্র ও অসহায় ছোট উড়োজাহাজগুলোর বিরুদ্ধে ভয়াবহ অপরাধ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন