You have reached your daily news limit

Please log in to continue


কঙ্গো-উগান্ডার ইবোলা প্রাদুর্ভাবকে ‘জনস্বাস্থ্যে বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে ‘আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্যে জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভাইরাসটি এখন প্রতিবেশী দেশগুলোর জন্যও ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার ডব্লিউএইচও জানায়, বান্ডিবুগিও (ইবোলার একটি প্রজাতি) ভাইরাসের কারণে সৃষ্ট এ প্রাদুর্ভাব ‘মহামারীজনিত জরুরি অবস্থা’ ঘোষণার শর্ত পূরণ না করলেও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সঙ্গে যাদের স্থলসীমান্ত আছে সে দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে।

শনিবার পর্যন্ত ডিআর কঙ্গোর বুনিয়া, রোয়ামপারা ও মংবওয়ালুসহ ইতুরি প্রদেশজুড়ে অন্তত তিনটি স্বাস্থ্য অঞ্চলে ভাইরাসটিকে আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, ল্যাবরেটরিতে পরীক্ষায় ৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং আরও ২৪৬ জনের দেহে ভাইরাসের উপস্থিতি আছে বলে সন্দেহ করা হচ্ছে, বলেছে জাতিসংঘের এ স্বাস্থ্য বিষয়ক সংস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন