You have reached your daily news limit

Please log in to continue


ব্যাপক আলোচনায় ফারিণের নতুন লুক!

টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেকোনো পোশাকেই ভক্তদের নজর কাড়েন। তবে সম্প্রতি শাড়ি পরা ভিন্নধর্মী এক লুকে সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছেন তিনি। গাঢ় বেগুনি রঙের শাড়িতে তার সেই আকর্ষণীয় রূপ এখন নেটদুনিয়ায় বেশ আলোচনায়। 

শাড়িতে খুব বেশি একটা দেখা যায় না ফারিণকে। কিন্তু এবার যেন চমকেই দিলেন। সম্প্রতি ঢাকার একটি শোরুমে ফিতা কাটতে গিয়েছিলেন অভিনেত্রী। সাধারণত এমন ইভেন্টগুলোতে ফারিণকে মডার্ন পোশাকে দেখা গেলেও এবার ভিন্নতা দেখা গেছে তার লুকে। ঐতিহ্যবাহী ও আধুনিকতাকে মেলে ধরতে শাড়িকেই বেছে নেন অভিনেত্রী। সে থেকেই এখন তার ভক্তদের মাঝে এত আলোচনা। শাড়িতে ফারিণের এই অনবদ্য রূপ দেখে যেন চোখ সামলাতে পারেননি অনেকেই।

ফারিণের সেই শাড়িতেও ছিল বিশেষত্ব; যেটি ছিল সোনালি জরির পাড়যুক্ত একটি গাঢ় বেগুনি রঙের কাতান শাড়ি। শাড়ির সাথে মিলিয়ে পরা ম্যাচিং ব্লাউজের হাতা ও গলায় থাকা সূক্ষ্ম লেসের কাজ তার পুরো সাজে আনে এক রাজকীয় আভিজাত্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন