You have reached your daily news limit

Please log in to continue


রপ্তানি ও কৃষিখাতে বাড়তি কর, রপ্তানিকারকদের ওপর চাপ বাড়ার শঙ্কা

উচ্চ মূল্যস্ফীতি, নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা এবং শিল্প খাতের মন্থর গতির কারণে এখনো অনিশ্চয়তার বৃত্ত থেকে পুরোপুরি বের হতে পারেনি দেশের অর্থনীতি। ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন খাত প্রত্যাশিত গতি ফিরে না পাওয়ায় উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের প্রথম জাতীয় বাজেট উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা এ বাজেট প্রণয়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইঙ্গিত দিয়েছেন, বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের জন্য বড় ধরনের কর-সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বাজেটে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন খাতে করহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কৃষিপণ্যে উৎসে কর বৃদ্ধি, রপ্তানি প্রণোদনায় উৎসে কর দ্বিগুণ করা এবং বিভিন্ন প্রযুক্তিপণ্য ও ভোগ্যপণ্যের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা কমানোর প্রস্তাব রয়েছে।

সম্প্রতি বাজেটসংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে এনবিআরের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়। তবে কয়েকটি প্রস্তাব নিয়ে আরও যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন