You have reached your daily news limit

Please log in to continue


‘বহুদিন পর এমন ব্যাটিং দেখলাম’, লিটনের ইনিংসের প্রশংসায় রমিজ

ধারাভাষ্য দিতে দিতেই লিটন দাসের ব্যাটিংয়ের প্রশংসা করছিলেন রমিজ রাজা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার পরে নিজের ব্লগেও লিটনকে ভাসিয়েছেন প্রশংসায়। আগ্রাসণ, নিয়ন্ত্রণ, দলের চিন্তায় নিবেদন আর দ্যুতিময় শটের পসরায় এমন ইনিংস রমিজও বহুদিন দেখেননি। তবে লিটনের বিপক্ষে পাকিস্তানের কৌশলেরও সমালোচনা করেছেন তিনি। 

সিলেট টেস্টের প্রথম দিন বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মাঝে বুক চিতিয়ে অনবদ্য সেঞ্চুরি করে আলো কেড়ে নিয়েছেন লিটন। কোণঠাসা অবস্থা থেকে টেল এন্ডারদের নিয়ে দলকে রেখেছেন লড়াইয়ে। দেড়শোর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা কাটিয়ে ২৭৮ এনে দিয়েছেন বোর্ডে, নিজে করেছেন ১২৬ রান। 

সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিও ব্লগে লিটনের ইনিংস নিয়ে পর্যালোচনা করে রমিজ বলেন, ‘আমি অনেক যুগ পর এমন ব্যাটিং দেখলাম, কারণ এই ইনিংসটির বিভিন্ন ধাপ ছিল। প্রথমে তাকে নিজের জন্য খেলতে হয়েছে, তারপর দলের জন্য। একটি সিমিং পিচে এসে তিনি নিজেকে থিতু করেছেন এবং মনে হচ্ছিল তিনি যেন একটি বর্ধিত নেট সেশন খেলছেন। তাকে বেশ নির্লিপ্ত লাগছিল। তিনি ক্রিজে যাচ্ছিলেন এবং তার কাছে এত সময় ছিল যে তিনি স্বাচ্ছন্দ্যে বল থামাচ্ছিলেন, একই লেংথের বলে বাউন্ডারি মারছিলেন এবং সেই একই লেংথে টেল-এন্ডারদের  সঙ্গে খেলার সময় সহজেই সিঙ্গেল নিচ্ছিলেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন