আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১৬:১২

শেখ হাসিনা উঁকিঝুঁকি দিচ্ছে, আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারা তারেক রহমানের ওপর—এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শেখ হাসিনা উঁকিঝুঁকি মারতেছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলব, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে; তাহলে তারা প্রথম কোপ, প্রথমে গুলি চালাবে তারেক রহমানের ওপরে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল।’
তিনি বলেন, ‘যদি উনি ইতিহাস না জানেন, তাহলে তাঁর বাপের যে পরিণতি হয়েছিল, একই পরিণতি সন্তানের হতে পারে। এই জন্য তারেক রহমানকে আমরা বলব—ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। আমরা কিন্তু একই ফ্রন্টে যুদ্ধে করছি।’


সরকারের দেওয়া বিভিন্ন কার্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘রাজশাহী থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। যিনি প্রধানমন্ত্রী হয়েছেন আজকে ভাগ্যচাকায় উনি আমার জন্মস্থান চাঁদপুরে, আর আমি ওনার জন্মস্থান রাজশাহীতে এসেছি। চাঁদপুরের উন্নয়ন হয় নাই, রাজশাহীরও উন্নয়ন হয় নাই। শুধু আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো পকেটে নিয়ে ঘুরতে হবে। এই কার্ডে যদি টাকা না আসে, তাহলে আমরাও একটা কার্ড বানাব সেই কার্ডের নাম হলো লাল কার্ড। এই লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দেব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও