You have reached your daily news limit

Please log in to continue


কর্মক্ষেত্রে সফল হওয়ার ৮টি উপায়

পড়ালেখা শেষ করে ক্যারিয়ারে নিজেকে সেরা প্রমাণ করার ক্ষেত্রে নতুনদের প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। প্রাতিষ্ঠানিক ডিগ্রি চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলেও কর্মক্ষেত্রে টিকে থাকা এবং পদোন্নতির জন্য প্রয়োজন বিশেষ কিছু কৌশল ও দক্ষতা। সফল পেশাজীবীদের কাজের অভিজ্ঞতা পর্যালোচনা করে এ রকম ৮টি উপায় নিয়ে থাকছে আজকের আলোচনা।

প্রতিষ্ঠানের প্রত্যাশা বুঝুন

আপনার প্রতিষ্ঠানের কাজের সংস্কৃতি ও ধরন ভালোভাবে বোঝার চেষ্টা করুন। প্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও আদর্শগুলো জানুন, পাশাপাশি কাজের মাধ্যমে কীভাবে সেসব বিষয়ে ভালো করা যায়, তা নিয়ে ভাবুন।

টিমওয়ার্কে গুরুত্ব দিন

প্রত্যেক কর্মীর উচিত নিজের ব্যক্তিগত স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য বা স্বার্থকে প্রাধান্য দেওয়া। এতে কর্মক্ষেত্রে তাঁরা সব সময় বেশি মূল্যায়ন পান। কাজের ক্ষেত্রে সমস্যায় পড়া এবং আটকে যাওয়া স্বাভাবিক বিষয়। আর কঠিন কাজ বা সমস্যার সমাধান একা করা যায় না। তাই প্রয়োজনে দলের অন্য সদস্যদের যুক্ত করার মতো দূরদর্শিতা রাখুন। দলগত কাজের দক্ষতা একটি ভালো গুণ। এমন কর্মীরা সহজেই সবার নজরে আসেন।

বাড়তি দায়িত্ব নেওয়ার মানসিকতা রাখুন

সময় ও সুযোগ থাকলে নতুন কোনো বড় প্রজেক্টের তদারক করা কিংবা নতুন কোনো কাজ শেখার জন্য নিজে থেকে আগ্রহ প্রকাশ করুন। আপনার কাজের পরিধির বাইরে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করা মানেই নতুন প্ল্যাটফর্মে নিজের মতামত প্রকাশের সুযোগ তৈরি করা। এর ফলে যেমন আপনার নিজস্ব দক্ষতা বাড়বে, তেমনই অন্যান্য সহকর্মীর সঙ্গে সুদৃঢ় পেশাদার সম্পর্ক গড়ে উঠবে। কর্মক্ষেত্রে যাঁরা অনন্য উচ্চতায় পৌঁছান, তাঁরা সব সময় অর্পিত দায়িত্বের চেয়ে বেশি কিছু করার চেষ্টা করেন।

সহনশীল ও বিবেচক হোন

সহকর্মীদের সঙ্গে একই পরিবেশে কাজ করার সময় তাঁদের সুবিধার কথা মাথায় রাখুন। ফোনে কথা বলা কিংবা সহকর্মীদের সঙ্গে আলোচনার সময় গলার আওয়াজ বা শব্দ যেন অন্যদের কাজের ব্যাঘাত না ঘটায়, সেদিকে খেয়াল রাখুন। পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে যতটা সম্ভব সরাসরি যোগাযোগের ওপর জোর দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন