You have reached your daily news limit

Please log in to continue


ওভেনে রান্নায় এই ভুল করছেন না তো?

বর্তমান ব্যস্ত জীবনে রান্নাঘরের সবচেয়ে নির্ভরযোগ্য যন্ত্রগুলোর একটি হয়ে উঠেছে ওভেন। কেক, কুকিজ, পিৎজা, গ্রিল চিকেন কিংবা রোস্টেড সবজি, সবকিছুই এখন সহজে তৈরি করা যায় এতে। তবে অনেক সময় দেখা যায়, যত ভালো রেসিপিই অনুসরণ করা হোক না কেন, খাবারের ফল ঠিক প্রত্যাশামতো হয় না। কখনও কেক মাঝখানে বসে যায়, কখনও মাংস অতিরিক্ত শুকিয়ে যায়, আবার কখনও বাইরে সোনালি দেখালেও ভেতরে কাঁচা থেকে যায় খাবার।

মজার বিষয় হলো, এসব সমস্যার পেছনে বেশিরভাগ সময় রেসিপির ভুল নয়, বরং ওভেন ব্যবহারের ছোট ছোট অসতর্কতাই দায়ী। ভালো রান্নার জন্য দামি যন্ত্র নয়, বরং ওভেন ব্যবহারের সঠিক অভ্যাসটাই বেশি গুরুত্বপূর্ণ। জেনে নিন এমন কিছু সাধারণ ভুল সম্পর্কে, যেগুলো এড়িয়ে চললে ওভেনে রান্না হবে আরও নিখুঁত ও সুস্বাদু।

ওভেন আগে থেকে গরম না করা

অনেকেই তাড়াহুড়ো করে ওভেন পুরোপুরি গরম হওয়ার আগেই খাবার ঢুকিয়ে দেন। এতে সময় বাঁচছে মনে হলেও আসলে খাবারের গুণগত মান নষ্ট হয়। বিশেষ করে বেকিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ।

র‍্যাকের সঠিক অবস্থান না বুঝে ব্যবহার করা

ওভেনের ভেতরের সব র‍্যাকে একইভাবে তাপ পৌঁছায় না। অথচ অনেকেই প্রতিটি খাবারের জন্য একই র‍্যাক ব্যবহার করেন। এতে রান্নার গুণগত মানে প্রভাব পড়ে। ওভেনের উপরের দিকে তাপ সাধারণত বেশি থাকে। ফলে সেখানে রাখা খাবার দ্রুত পুড়ে যেতে পারে। আবার নিচের র‍্যাকে রাখা খাবার অনেক সময় ধীরে সেঁকে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন