২২ মে ২০২৬ পর্যন্ত রাশিফল
- রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে পাওনা টাকা আদায় হওয়ার সমূহ সম্ভাবনা। প্রতিবেশীরা সাহায্যের জন্য সুনাম করবে। কোনো আত্মীয়ের খবর পেয়ে আনন্দ প্রাপ্তি। আত্মীয়দের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন। সপ্তাহের মাঝদিকে সম্পত্তি নিয়ে বিরোধ আইনি ব্যবস্থার সম্মুখীন হতে পারেন। মায়ের শরীর নিয়ে ব্যস্ত হওয়ার সময়। বাড়তি কথাবার্তা বন্ধু মহলে অশান্তি ডেকে আনতে পারে। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। সপ্তাহের শেষদিকে কারও কারও প্রেমের ক্ষেত্রে পাঁকানো জট খুলে যেতে পারে। নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িতে পড়তে পারেন। খেলাধুলায় সুনাম ও প্রতিপত্তি বাড়তে পারে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে সামাজিক সমৃদ্ধি উন্নত থেকে উন্নততর হতে পারে। বুদ্ধির প্রয়োগ যথাযথ করলে সাফল্য পাওয়ার সময়। আয় বাড়বে, কাজকর্মে সাফল্য আসবে। আর পরিবারের উন্নয়নের জন্য যে প্রচেষ্টা নেওয়া হবে সেটা সফল হবে। সপ্তাহের মাঝদিকে যে কোনো চুক্তি সম্পাদনের জন্য বিশেষ শুভ। আত্মীয়দের সঙ্গে দেখা করে সামাজিক বাধ্যবাধকতাগুলো পূরণ করতে পারেন। ভাই বোনদের সহায়তায় সুবিধা অর্জন করতে পারবেন। সপ্তাহের শেষদিকে জমি বা যে কোনো সম্পত্তি বিনিয়োগ মারাত্মক হতে পারে। কোনো বন্ধু ধৈর্যশক্তির পরীক্ষা নিতে পারে। প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত। উপকারী বন্ধুর খোঁজ পেতে পারেন। বন্ধুদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে প্রিয়জনের আঘাত থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখা ভালো। নয়ত বিবাদের যোগ। কোনো আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়া সম্ভবপর। মানসিক অবস্থা ভালো। কাজকর্ম ভালোই এগুবে। মনে একটা ব্যাকুলতা কাজ করবে। সপ্তাহের মাঝদিকে আর্থিক সমস্যাগুলো মোকাবিলা করতে থাকেন, লাভ অর্জন করার সম্ভাবনা রয়েছে। নিজের জন্য অর্থ সাশ্রয়ের ধারণাটি সফল হতে পারে। ফলে যথাযথভাবে সঞ্চয় বাড়াতে সক্ষম হবেন। সপ্তাহের শেষদিকে মানুষেরা প্রশংসা সূচক মন্তব্য করবেন, যা সব সময় শুনতে চেয়েছেন। শুভাকাঙ্ক্ষীদের ঘনিষ্ট সম্পর্ক বজায় রাখুন। সঙ্গীর হৃদয় জয় করতে পারবেন। সঙ্গী সহায়ক ও সাহায্যকারী হবে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হতে পারে। প্রেম সাহচর্য ও বন্ধন বৃদ্ধি পেতে পারে। প্রেমিক প্রেমিকার জন্য সুসময় বিরাজ করবে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। ভুলবেন না অর্থ সাশ্রয় করা একটি ভালো অভ্যাস। সপ্তাহের মাঝদিকে এমন মানুষদের সঙ্গে হাত মেলান যারা সৃষ্টিশীল ও অনুরূপ ধারণা পাষণ করেন। ব্যস্ত সময়ের পরও স্বাস্থ্য সুন্দর থাকবে। তবে চিন্তিতভাব নেবেন না। উপলব্ধি করুন, জীবনের প্রতি যত্নেই হল আসল ব্রত। সপ্তাহের শেষদিকে যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘ সময় ধরে অর্থ ফেরত দিতে বলেছিলেন, আর তিনি তা এড়াচ্ছিলেন, তবে এখন সময়টা ভাগ্যবান। কারণ তিনি অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে কারও চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে। কারও অফিসে কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। সামাজিক অনুষ্ঠানগুলো প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে। সপ্তাহের মাঝদিকে যথাযথ উপলব্ধি করে সবার থেকে দূরত্ব রেখে নির্জন সময় কাটাতে পছন্দ করবেন। অভাবীদের কিছু দিলে মনে সন্তুষ্টি আসতে পারে। সপ্তাহের শেষদিকে যত্নে লালিত স্বপ্ন পূরণ হতে পারে। তবে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত। কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে বিদেশ যাত্রার জন্য হাতছাড়া সুযোগ ফিরে আসতে পারে। বাড়িতে দূরের অতিথি আসতে পারে। শ্রম, মেধা ও নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে বয়স্কদের কথা শুনুন, আর সমস্যাগুলো সমাধান করতে শান্তভাবে ভাবুন। ফেলে রাখা কাজের পরও প্রেম ও সামাজিকতা মনে প্রভাব বিস্তার করবে। সপ্তাহের শেষদিকে পরিবারের সঙ্গে কেনাকাটায় কার্ডগুলো কাজে লাগবে। তবে প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন। অযথা অতিরিক্ত অর্থব্যয় করা থেকে নিজেকে বিরত রাখা উচিত। অন্যথায় অর্থের অভাব হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে বাতজ্বরের সমস্যায় কষ্ট পেতে পারেন। শরীর নিয়ে চাপের জন্য কর্মক্ষেত্রে ক্ষতির আশঙ্কা। যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকেন, তাদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা। সপ্তাহের মাঝদিকে ব্যাংকিং ক্ষেত্রে কাজ করা পেশাদাররা কোনো সুখবর পেতে পারেন। কারও জন্য পদোন্নতির সুযোগ হতে পারে। কর্মজীবনে বিশেষ উচ্চতায় পৌঁছাতে পারেন। সপ্তাহের শেষদিকে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার বড় উৎসাহ প্রদান করবে। প্রেম হল অনুভব করার, আর ভালোবাসার মানুষটির সঙ্গে ভাগ করে নেওয়া। এবার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আপনাকে অবাক করে দেবে। প্রেমের জন্য আনন্দ বাড়বে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে জীবনসঙ্গীর কথায় বিরক্ত হতে পারেন। তবে তিনি আপনার জন্য সত্যিই দারুণ কিছু করবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ করতে পারেন। আগুন থেকে সাবধান। উড়োজাহাজ ভ্রমণ এড়িয়ে চলাই শ্রেয়। কোনো কারণে অযথা হয়রানি হতে পারেন। সপ্তাহের মাঝদিকে কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। তবে আর্থিকভাবে ফলপ্রসু হবে। বন্ধুদের বা পরিবারের সঙ্গে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত রাখবে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে কারও সঙ্গে মন লাগাবেন না। তাহলে বদনাম হতে পারে। যদি কারও সঙ্গে জুড়তে চান, তবে অফিস থেকে দূরত্ব বজায় রাখুন। গঠনমূলক কাজের জন্য উন্নতি।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কাজকর্ম সম্পাদনের জন্য অধিক পরিশ্রম। জীবন সঙ্গীর সঙ্গে কিছু খুটিনাটি লাগতে পারে। ফলে ঘরের পরিবেশ ও মন অশান্ত হবে। অবিবাহিতদের প্রেম ও বিবাহিতদের সুখ আশাতীত। ব্যবসায়ীদের ব্যবসায় লাভজনক ও যাত্রা শুভ আশা করা যায়। সপ্তাহের মাঝদিকে মানসিক চাপ ও চিন্তা বাড়তে পারে। চাকরি পরিবর্তনের ইচ্ছা জাগতে পারে। তবে সেটা না করাই ভালো হবে। তাড়াহুড়া করে কোনো কিছু নির্ণয় করবেন না। সপ্তাহের শেষদিকে বাবার সঙ্গে মতান্তর পরিহার করুন। দূরে থাকা কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। এমনকি আত্মীয়ের সঙ্গে দূরে ভ্রমণের আলোচনা হতে পারে। বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে। কেউ উচ্চিশিক্ষার সুযোগ পাবেন। কারও কর্মসূত্রেই বিদেশ ভ্রমণের সুযোগ পাওয়ার সম্ভাবনা।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে ভালোবাসার অস্ত্রে কাউকে উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝালও এড়াতে পারেন। মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। রাগের কারণে তুচ্ছ বিষয়ও বড় হয়ে দেখা দিতে পারে, যা শুধু পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে। সপ্তাহের মাঝদিকে সময়টি বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। জীবনসঙ্গীকে কতটা ভালোবাসের সেটা তাকে জানান। এই সময়ে নিজেদের সেরা স্মৃতি তৈরি করবেন। সপ্তাহের শেষদিকে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেছেন তাদের শান্ত থাকার প্রয়োজন। পরীক্ষার ভয়কে বিচলিত করতে দেবেন না। উদ্যম নিশ্চিয় ইতিবাচক ফল আনবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে মানসিক শান্তির জন্য বন্ধুর সহযোগিতা দরকার হবে। যারা সম্পদ কেনাবেচা করেন, তারা ভালো ফল পেতে পারেন। প্রেমে উত্তেজনা হবে, কাজেই যাকে ভালোবাসেন তার সঙ্গে যোগাযোগ করুন, আর সময়টি উপভোগ করুন। সপ্তাহের মাঝদিকে নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যোদ্ধার করতে শরীরচর্চা শুরু করে দিন। হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন। সপ্তাহের শেষদিকে একটি উত্তপ্ত তর্কের পর স্বামী/ স্ত্রীর সঙ্গে চমৎকার সময় কাটাবেন। সঙ্গীর কৃতিত্বের প্রশংসা করুন। এবং তার সাফল্য ও সৌভাগ্য নিয়ে আনন্দ করুন। প্রশংসায় অকপট ও আন্তরিক হোন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে আত্মীয়স্বজনের সমাগম একটি আনন্দময় ও চমৎকার সময়ে পরিণত করবে। পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দেবে। মাধুর্যতা ও ব্যক্তিত্ব কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। সপ্তাহের মাঝদিকে প্রেমের উচ্ছাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি সময় যেখানে বেশিরভাগ জিনিসই নিজের ইচ্ছানুসারে এগোবে। সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে, যা সত্যি অবিস্মরণীয় হবে। সপ্তাহের শেষদিকে অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না। এতে শরীর ও মনের ক্ষতি হয়। অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলো মন দখল করে রাখতে পারে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন। কারণ খালি মস্তিষ্ক হল শয়তানের কারখানা।
- ট্যাগ:
- লাইফ
- সাপ্তাহিক রাশিফল