You have reached your daily news limit

Please log in to continue


ঈদনাটকে প্রাধান্য পারিবারিক গল্প

ঈদের বাকি আর মাত্র ১২ দিন। ঈদ ঘিরে ছোট পর্দায় শুরু হয়েছে তারকাদের ব্যস্ততা। বেশির ভাগ অভিনয়শিল্পীর টানা ঈদের আগপর্যন্ত শুটিংয়ের শিডিউল। শুটিংবাড়িগুলোও এখন তারকাদের পদচারণে মুখর। ঈদকে কেন্দ্র করে নির্মিত এসব নাটকে থাকছে রোমান্টিক, পারিবারিক আবেগ, সামাজিক টানাপোড়েন থেকে শুরু করে কমেডির মিশ্রণ। নির্মাতারা বলছেন, এবারের ঈদ আয়োজন শুধু তারকানির্ভর নয়; গল্পের বৈচিত্র্য ও উপস্থাপনায়ও থাকছে ভিন্নতা।

নাট্যনির্মাতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর থেকে নাটকে পরিবারকেন্দ্রিক গল্প প্রাধান্য পাচ্ছে। প্রযোজকেরাও বলছেন দেশের সাংস্কৃতিক আবহের পরিবার–গল্পকে প্রাধান্য দিতে। এসব নাটকে বড় বাজেটের পাশাপাশি মধ্যম ও তুলনামূলক ছোট বাজেটের নাটকও সমানভাবে নির্মিত হচ্ছে। ফলে একই ঈদ মৌসুমে দর্শক একদিকে যেমন তারকাখচিত বড় প্রজেক্ট দেখবেন, অন্যদিকে পাবেন গল্পনির্ভর শৈল্পিক কাজের প্রাধান্য। এসব নাটক টেলিভিশন ও ইউটিউবে প্রচার হবে।

গত বছর ঈদে আলোচনায় ছিল মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’। নাটকটিতে জুটি হয়েছিলেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। এবার তিনি নাটকের দ্বিতীয় কিস্তি ঈদে আনছেন। প্রথম পর্বে পরিবারকে খোঁজার গল্পে রাতুল (জোভান) তাঁর দাদাবাড়িতে আসে। প্রথমবার আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ করে। এবার দেখা যাবে পরিবারসহ নানাবাড়ি যাওয়ার গল্প। পুবাইলে শেষ হয়েছে শুটিং। এটি ঈদে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হবে। পরিবার নিয়ে গল্প করলেও এবার পরিবারের বাইরের প্রেক্ষাপট নিয়েও গল্প বলছেন এই নির্মাতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন