You have reached your daily news limit

Please log in to continue


ঢাকায় শেয়াল দেখে থামল দিল্লির ফ্লাইট

ভারতের নয়াদিল্লি থেকে এসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে শেয়ালের ‘খপ্পরে’ পড়েছিল ‘ইন্ডিগো এয়ারলাইন্সের’ একটি ফ্লাইট।

ট্যাক্সিওয়ে থেকে টার্মিনালের দিকে যাওয়ার সময় শেয়াল দেখে উড়োজাহাজ থামিয়ে দেন ইন্ডিগোর পাইলট; সাহায্য চান কন্ট্রোল টাওয়ারের কাছে।

এরপর টাওয়ার থেকে লোক পাঠিয়ে অবশ্য শেয়াল খুঁজে পায়নি। কয়েক মিনিট পরে উড়োজাহাজটি টার্মিনালের দিকে যাত্রা শুরু করে। পুরো দৃশ্যটি ধরা পড়ে একজন ‘প্লেন স্পটারের’ ক্যামেরায়।

রাতে ‘রয়েল বেঙ্গল এভিয়েশন’ নামের পেইজে ইন্ডিগোর শেয়ালের খপ্পরে পড়ার ভিডিওটি আপলোড করা হয়।

বিমানবন্দরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি বুধবারের। সব মিলিয়ে ফ্লাইটটি এক মিনিটের মতো আটকে ছিল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ বলেন, “শাহজালালে বন্যপ্রাণীর বিচরণ আছে, তবে এ বিষয়ে কোনো রিপোর্ট আমার কাছে আসেনি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন