টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই দলে একাধিক পরিবর্তন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেম ও পাকিস্তান। ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
এই ম্যাচে দুই দলই একাদশে এনেছে একাধিক পরিবর্তন। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসানর। তিনি ওপেনিংয়ে খেলছেন মাহমুদুল হাসানের সঙ্গে। আঙুলের চোটে মাহমুদুলের খেলা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনি একাদশে জায়গা ধরে রেখেছেন।
এছাড়া একাদশে আরেকটি পরিবর্তনে ইবাদত হোসেনর বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
অন্যদিকে পাকিস্তানও একাদশে তিনটি পরিবর্তন এনেছে। দলে ফিরেছেন বাবর আজম, সাজিদ খান ও খুররম শাহজাদ। বাদ পড়েছেন ইমাম-উল-হক, নোমান আলী ও শাহীন শাহ আফ্রিদি।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ-পাকিস্তান
- টেস্ট ম্যাচ