চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:২৩

একদিনের সফরে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার সকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে তিনি রওনা হন বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।


তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর পটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুর যাচ্ছেন। গুলশানের বাসা থেকে এখন গাড়িতে আছেন।


“চাঁদপুর প্রবেশের আগে সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।”


কর্মসূচি: এদিন বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ ‍পুনঃখনন কাজের উদ্বোধন করবেন সরকারপ্রধান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও