বাবরের ফেরার ম্যাচে বাংলাদেশ তাকিয়ে সিরিজ–জয়ে

প্রথম আলো প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:১৯

মেঘে ঢেকে থাকা আকাশে আঁধার নেমেছে। পড়ছে টুপটাপ বৃষ্টি। সবুজ টিলা দেখা যাচ্ছে চোখ মেললে। একটু দূরে উঁকি দিলে টিলার ওপর আছে সবুজ চা–বাগানও। এতক্ষণে আপনার চোখের সামনে যে ছবিটা ভেসে এসেছে, তাতে নিশ্চয়ই বলতে ইচ্ছা করছে, ‘আহ্‌, আবহাওয়া!’


তাহলে এবার ভাবুন পাকিস্তান দলের ক্রিকেটারদের কথা। এ রকম পরিবেশে তাদের যে লড়াইটা করতে হচ্ছে, তা পাকিস্তানের প্রতিনিধি হয়ে গতকাল সংবাদ সম্মেলনে আসা প্রধান কোচ সরফরাজ আহমেদের একটা অংশ শুনলেও বুঝতে পারবেন।


তাঁর কাছে প্রশ্নটা ছিল এমন, মিরপুর টেস্টের পর তো আপনাদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, বিশেষত সিনিয়র ক্রিকেটারদের, তা আপনাদের মধ্যে এ নিয়ে কী আলাপ হচ্ছে? উত্তরে তিনি এমন নির্লিপ্ত ভঙ্গি আর মুখটা গম্ভীর করে ‘ওসব তো আমাদের জন্য নতুন নয়’ বললেন, তাতে অসহায়ত্বটা না দেখলে বোঝা মুশকিল।


আগামী পাঁচ দিনে তা বেড়ে যেতে পারে আরও। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে কোনো দলই টানা চার টেস্ট হারেনি—মিরপুর টেস্টে হারের পর জিম্বাবুয়ের সঙ্গে পাকিস্তানের এখন টানা তিন হারের ‘টাই’। সিলেটে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট পাকিস্তান হেরে গেলে রেকর্ডটা হয়ে যাবে তাদের একার।


অবশ্য ম্যাচটা যদি ঠিকঠাক হয়, তাহলে। গতকালও মুষলধারার বৃষ্টিতে দুই দলের অনুশীলনের বেশির ভাগটাই আটকে রাখতে হয়েছে ইনডোরে। শুধু তো অনুশীলনে বাগড়া হয়ে নয়, আবহাওয়ার পূর্বাভাস ঠিক থাকলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী পাঁচ দিন বৃষ্টি আসার কথা প্রায়ই। ম্যাচটাও তাই থমকে যাওয়ার কথা বারবার। শেষ পর্যন্ত যদি আবহাওয়া ম্যাচটা ঠিকঠাক মাঠে গড়াতে না দেয়, তাহলেও অবশ্য সিরিজ জিতবে বাংলাদেশই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও