কুরবানির হাট মাতাবে ২২ মণ ওজনের ‘আকাশ ছোঁয়া’

যুগান্তর প্রকাশিত: ১৫ মে ২০২৬, ২৩:৪৯

এবার রাজবাড়ীতে কুরবানির হাট মাতাবে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বিশাল আকৃতির ষাঁড় গরু ‘আকাশ ছোঁয়া’।


সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপায়ে তিন থেকে সাড়ে তিন বছর ধরে এই গরুটি লালন-পালন করা হচ্ছে। গরুটির আকার-আকৃতি এবং ওজনে বেশি হওয়ায় জেলার সবচেয়ে বড় গরু বলে দাবি করছেন গরুর মালিক।


গরুর মালিক রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা লোকমান শেখ। তার পারিবারিক খামারে বেড়ে উঠেছে গরুটি। মালিকের থেকেও উঁচু ও-লম্বা হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘আকাশ ছোঁয়া’। ষাঁড় গরুটির ওজন ২২ মণ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও