বিশ্বকাপের আগে আগুনে ফর্মে মেসি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৮:৫৬

রোমাঞ্চে ভরা এক ম্যাচে সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। আর এই জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন মহাতারকা।


ম্যাচের ২৪ মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় প্রথম গোলটি করেন মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডারের ক্লিয়ারেন্স তার গায়ে লেগে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়।


এরপর ম্যাচে আসে একের পর এক নাটকীয়তা। প্রথমার্ধে পেনাল্টি থেকে সমতা ফেরায় সিনসিনাটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়েও যায় তারা।


তবে ৫৫ মিনিটে নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করে ইন্টার মায়ামিকে আবার ম্যাচে ফেরান মেসি। পরে তার পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও