You have reached your daily news limit

Please log in to continue


হামে মৃত্যু: ৬৩ শতাংশ শিশুর বয়স ৯ মাসের কম

চলতি বছর হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত শিশুদের ৬৩ শতাংশের বয়স ৯ মাসের কম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, ডিএনসিসি কোভিড হাসপাতাল ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত ১৫ মার্চ থেকে মারা যাওয়া ৮৫ জন শিশুর বয়স বিশ্লেষণ করে এ তথ্য উঠে এসেছে।

যে ৮৫ জন এর মধ্যে ৫৪ জন শিশুর বয়স ৯ মাসের নিচে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসে মৃত ২৯ জন শিশুর মধ্যে ১৯ জনের বয়স ৯ মাসের কম। অর্থাৎ এসব শিশু টিকা গ্রহণের বয়স হওয়ার পূর্বেই হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

মৃত বাকি ১০ জনের বয়স ১০ থেকে ১৫ মাসের মধ্যে। এই ২৯ জন শিশুর মধ্যে শিশুদের মধ্যে ২৮ জনই রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসেছে।

এদিকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৪৭ জন শিশুর মৃত্যু হলেও বয়স ও অঞ্চলভেদে ৩৪ জনের তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ৩৪ জন শিশুর মধ্যে ২৯ জনের বয়স ৯ মাসের নিচে, বাকি ৫ জনের বয়স ৯ থেকে ১৫ মাসের মধ্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন