সম্পদ কর চালু হচ্ছে, বাড়তে পারে তামাক পণ্য ও মদের দাম
প্রথম আলো
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০০:৩০
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সম্পদ কর চালুর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার ওপর প্রথমবারের মতো অগ্রিম আয়কর আরোপের চিন্তাও করা হচ্ছে। নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের করের চাপ কমানো এবং করমুক্ত আয়ের সীমা বর্তমানের সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ধীরে ধীরে ৪ লাখ টাকায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে আগামী অর্থবছরের বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন নির্দেশনা দিয়েছেন। এনবিআর সূত্রে এ কথা জানা গেছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- তামাক