You have reached your daily news limit

Please log in to continue


মানবসেবায় টাইমের সেরা ১০০ ব্যক্তিত্বের তালিকায় আসিফ সালেহ্

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকীর ২০২৬ সালের মানবসেবায় সেরা ১০০ ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। টাইমের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হয়। স্থানীয়ভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য তাঁকে মনোনীত করা হয়।

আসিফ সালেহ্কে মনোনীত করার বিষয়ে ওয়েবসাইটে বলা হয়, গত বছর বৈদেশিক সহায়তার ব্যয়ে বড় ধরনের কাটছাঁটের পর বৈশ্বিক সহায়তায় আরও উন্নত মডেল তৈরির দাবি তুলেছেন অনেকে। ব্র্যাক এবং এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌র কাছে হয়তো এর একটি সমাধান পাওয়া যেতে পারে।

বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) অন্যতম ব্র্যাক ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। আগে ‘বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি’ (বিআরএসি) নামে এটি পরিচিত ছিল। সংস্থাটি শুরুতে দেশের শরণার্থীদের সহায়তায় কাজ করত। পরে নাম সংক্ষিপ্ত করে ‘ব্র্যাক’ করা হয় এবং কার্যক্রম আরও বিস্তৃত করা হয়। বর্তমানে এশিয়া ও আফ্রিকার ১৪ কোটি ৫০ লাখ মানুষের কাছে পৌঁছে যাওয়া এই সংস্থাটি দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন