দীঘির আবেদনময়ী লুকে মুগ্ধ নেটিজেনরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ২৩:৪২
শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেছেন দীঘি। ছবিগুলোতে তাকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের আভিজাত্যপূর্ণ গাউনে। পোশাকে কালো নকশা ও রূপালি অলংকরণের সংযোজন তার পুরো স্টাইলকে দিয়েছে আলাদা মাত্রা।