পদ্মায় ঝাঁপ দেওয়ার পর আসামি ফোরকানের হদিস পাওয়া যায়নি : পুলিশ

প্রথম আলো প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১৮:২৪

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে, শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লা পদ্মা নদীর মাঝামাঝি স্থানে মুঠোফোন রেখে ঝাঁপ দিয়েছেন। সাদ শার্ট ও কালো প্যান্ট পরে ঝাঁপ দেওয়ার দৃশ্যটি পদ্মা সেতুতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। এর পর থেকে তাঁর (ফারকান) কোনো হদিস পাওয়া যায়নি। তবে তাঁর মুঠোফোনটি মেহেরপুর থেকে উদ্ধার করা হয়েছে।


আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের পুলিশ সুপার শরীফ উদ্দীন তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


৮ মে দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়িতে ওই খুনের ঘটনা ঘটে। পরদিন সকালে ওই বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও