You have reached your daily news limit

Please log in to continue


আইফোন ও অ্যান্ড্রয়েডে চলা স্মার্টফোনে নিরাপদে বার্তা আদান–প্রদানের নতুন সুবিধা

আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে আদান–প্রদান করা বার্তার নিরাপত্তা বাড়াতে আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) বার্তায় এন্ড টুএন্ড এনক্রিপশন–সুবিধা চালু করেছে অ্যাপল ও গুগল। নতুন এ উদ্যোগের আওতায় ভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের মধ্যে আদান–প্রদান করা বার্তা আগের তুলনায় আরও সুরক্ষিত থাকবে।

এত দিন আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে আদান–প্রদান করা বার্তা এন্ড টু এন্ড এনক্রিপশন করা হতো না। ফলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। তবে নতুন এ সুবিধার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। বার্তা প্রেরক ও প্রাপক—উভয়ের ফোনের পাশাপাশি মোবাইল অপারেটরকেও এই প্রযুক্তি সমর্থন করতে হবে। অর্থাৎ, কোনো গ্রুপ চ্যাটে এক ব্যক্তির ফোন এই প্রযুক্তি সমর্থন না করলে বার্তাগুলো এনক্রিপটেড হবে না।

অ্যাপল জানিয়েছে, আইওএসের সর্বশেষ সংস্করণ আইওএস ২৬.৫–এ চলা আইফোনে পরীক্ষামূলকভাবে এন্ড টু এন্ড এনক্রিপটেড আরসিএস বার্তা সুবিধা চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণে চলা গুগল মেসেজেস অ্যাপেও এই সুবিধা রয়েছে। ফলে সর্বশেষ সংস্করণের অ্যান্ড্রয়েড ও আইওএসে চলা আইফোন ও স্মার্টফোনে এনক্রিপটেড বার্তা আদান–প্রদান করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন