You have reached your daily news limit

Please log in to continue


গেইলের রেকর্ড ভেঙে ১৪ হাজারে দ্রুততম কোহলি

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড অনেক দিন ধরেই ভিরাট কোহলির। এবার দেশটির প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের ঠিকানায় পা রাখলেন তিনি। তার আগে এই স্বাদ পেয়েছেন বিশ্বের আরও পাঁচ জন, তবে কোহলির চেয়ে দ্রুততায় মাইলফলকটি ছুঁতে পারেননি আর কেউ।

আইপিএলে টানা দুই শূন্যর পর বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রান তাড়ায় ম্যাচ জয়ী সেঞ্চুরি উপহার দেন কোহলি। ৬০ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলার পথে ১৪ হাজার রান পূর্ণ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা।

এজন্য কোহলির লাগল ৪০৯ ইনিংস। এতদিন রেকর্ডটি যার ছিল, সেই ক্রিস গেইলের লেগেছিল ৪২৩ ইনিংস। ডেভিড ওয়ার্নারের ৪৩১, জস বাটলারের ৪৬৮, অ্যালেক্স হেলসের ৫০৫ ও কাইরন পোলার্ডের ৬৩৩ ইনিংস লেগেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন