গরমের দিনগুলোতে শরীরের ভারসাম্য বজায় রাখতে যা খাবেন

যুগান্তর প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:৩৫

গরমের তীব্রতায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পানির ভারসাম্য বজায় রাখতে শসা, তরমুজ, ডাব, টকদই, লেবুর শরবত, পুদিনা পাতা, লাউ এবং মৌসুমি রসালো ফল বেল ও বাঙ্গি নিয়মিত খান। এসব খাবার আপনার শরীর শীতল রাখবে। সেই সঙ্গে ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ এবং পরিপাকে সহায়তা করবে। তবে ভারি ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলাই ভালো। 


কারণ গরমের দিনগুলোতে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে যায়। ফলে আপনার শরীর থেকে প্রয়োজনীয় সোডিয়াম পটাশিয়ামের মতো জরুরি খনিজ বেরিয়ে যায়। এতে আপনার শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তখন আপনার শরীরে ডিহাইড্রেশন কিংবা পানিশূন্যতা দেখা যায়। এ অবস্থাকেই চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয়— ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা। 


গরমে আপনার শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু খাবার বেশ উপকারী। 


যেমন— ডাবের পানি। ডাবের পানি আপনার শরীরে পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের জোগান দেয়। এটি শুধু পানিশূন্যতাই দূর করে না; বরং প্রাকৃতিক ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে থাকে। আর গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে নিয়মিত ডাবের পানি খাওয়া উচিত। আবার যারা দীর্ঘক্ষণ রোদে কাজ করেন, তাদের স্যালাইন খাওয়া জরুরি। এটি সোডিয়াম ও শর্করার ভারসাম্য রক্ষা করে হিটস্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয়। সুস্থ থাকতে দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করার চেষ্টা করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও