You have reached your daily news limit

Please log in to continue


যেভাবে আশ্রমে গিয়ে বদলে যায় রজনীকান্তের ভাবনা

দক্ষিণ ভারতীয় সিনেমার কিংবদন্তিতুল্য অভিনেতা রজনীকান্ত। বয়স ৭৪ হলেও জনপ্রিয়তায় মোটেই ভাটা পড়েনি তার। এখনো তার সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে ভিড় জমান ভক্তরা। তামিলনাড়ুর দর্শকদের কাছে তিনি ‘থালাইভা’, আবার অনেকের কাছে দেবতুল্যও।

তবে জীবনের এক অভিজ্ঞতা তাকে তারকাখ্যাতি ও জনপ্রিয়তা নিয়ে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে শেয়ার করেছেন এই অভিনেতা।

সম্প্রতি আধ্যাত্মিক গুরু রবিশংকরের ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’র ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু যান রজনীকান্ত। সেখানেই তিনি নিজের জীবনের একটি স্মরণীয় ঘটনার কথা তুলে ধরেন।

অভিনেতা জানান, আশ্রমে প্রথমবার যাওয়ার সময় তিনি ভেবেছিলেন, অন্য জায়গার মতো সেখানেও সবাই তাকে চিনতে পারবে। কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন ঘটনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন