আপনার বন্ধু হতে পারাটা সম্মানের—শিকে ট্রাম্প

কালের কণ্ঠ বেইজিং প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১০:৪০

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়।


বৈঠকের শুরুতে একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক ও সহযোগিতার আশা করছেন তারা।


ট্রাম্প প্রেসিডেন্ট শি চিনপিংকে মহান নেতা ও বন্ধু বলে উল্লেখ করেছেন। বৈঠকের আগে দুই নেতা লাল গালিচা দিয়ে হেঁটে একটি ছোট মঞ্চে যান। সেখানে কুচকাওয়াজ, আনুষ্ঠানিক গান এবং শিশুরা ফুল নেড়ে তাদের শুভেচ্ছা জানায়।


বেইজিংয়ের গুরুত্বপূর্ণ ভবন গ্রেট হল অব দ্য পিপল-এর সামনে আমেরিকা ও চীনের পতাকা সাজানো ছিল। ট্রাম্পকেও খুব খুশি দেখাচ্ছিল তখন। টিম কুক এবং ইলন মাস্কসহ বেশ কয়েকজন মার্কিন ব্যবসায়ী নেতাও উপস্থিত ছিলেন।


উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প বলেন, ‘সিইওরা আজ আপনাদের এবং চীনকে সম্মান জানাতে এখানে এসেছেন এবং তারা বাণিজ্য ও ব্যবসা করার জন্য উন্মুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও