লেবাননে নিখোঁজ এক বাংলাদেশির লাশ উদ্ধার, আরেকজন ‘ধ্বংসস্তূপের নিচে’
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় আরও ২ বাংলাদেশি কর্মীর নিহতের তথ্য নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক জনের মৃত্যদেহ ধ্বংসস্তূপের নীচে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত ১১ মে রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া মৃত্যুবরণ করেছেন মর্মে বিভিন্ন সূত্র হতে জানা যায়।
আজ ১৩ মে লেবানিজ আর্মি এবং লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল হতে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মরদেহটি শ্রী শুভ কুমার দাস-এর মরদেহ হিসেবে প্রতিবেশী অপর একজন প্রবাসী বাংলাদেশি কর্মী (রাজিব) নিশ্চিত করেছে। মরদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ড্রোন হামলা