You have reached your daily news limit

Please log in to continue


বছরের শুরুতে এসএসসি, মাঝামাঝিতে এইচএসসি নেওয়ার প্রস্তাব

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনে শিক্ষামন্ত্রীর প্রস্তাবের বিপক্ষে মত দিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ অংশীজনরা জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় অংশীজনরা এমন প্রস্তাব তুলে ধরেছেন বলে জানিয়েছেন সভায় অংশ নেওয়া কর্মকর্তারা।

সভা শেষে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এটাকে (বছরের শুরুতে এসএসসি ও মাঝামাঝিতে এইচএসসি) মোটামুটি প্রাথমিক সিদ্ধান্ত বলা চলে। আমরা তাদের এই মতামতকে ধরেই এগোচ্ছি।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন