You have reached your daily news limit

Please log in to continue


লালগালিচা বিছিয়ে ট্রাম্পকে স্বাগত জানাল বেইজিং

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানিয়েছে চীন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছালে তাঁকে ঘিরে আয়োজন করা হয় লাল গালিচা সংবর্ধনা। দুই দিনের গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য চীনে গেছেন ট্রাম্প। এই সফরে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, কৌশলগত প্রতিযোগিতা ও বৈশ্বিক ইস্যু নিয়ে তাঁর আলোচনা হওয়ার কথা রয়েছে।

সিএনএন জানায়, ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে নামার সময় ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। সি চিনপিংয়ের ঘনিষ্ঠ প্রতিনিধি হিসেবে পরিচিত হান ঝেং কূটনৈতিক নানা অনুষ্ঠানে চীনের প্রতিনিধিত্ব করেন। গত বছর ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।

বেইজিং বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল প্রায় ৩০০ চীনা শিশু-কিশোর। নীল-সাদা ইউনিফর্ম পরিহিত এই দলটি যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে ট্রাম্পকে স্বাগত জানায়। মান্দারিন ভাষায় তারা স্লোগান দেয়, ‘স্বাগতম, আন্তরিক স্বাগতম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন