ওভেনে রান্না করলে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
রান্নাঘরের বহুল ব্যবহৃত যন্ত্রগুলোর মধ্যে ওভেন অন্যতম। কেক বা কুকি বেক করা থেকে শুরু করে মুরগি গ্রিল কিংবা সবজি রোস্ট—বিভিন্ন রান্নায় এটি ব্যবহৃত হয়। তবে অনেক সময় দেখা যায়, খাবার ঠিকমতো সেঁকা হয় না, কেক সমানভাবে ফুলে ওঠে না কিংবা বাইরে রান্না মনে হলেও ভেতরে কাঁচা থেকে যায়।
বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যার মূল কারণ বেশিরভাগ সময় রেসিপি নয়, বরং ওভেন ব্যবহারের কিছু সাধারণ ভুল। চলুন জেনে নেওয়া যাক এরকম কিছু সাধারণ ভুল যেগুলো এড়াতে পারলে আরও ভালো রান্না করা সম্ভব-
প্রি-হিট না করেই রান্না শুরু করা
সবচেয়ে প্রচলিত ভুলগুলোর একটি হলো ওভেন পুরোপুরি গরম হওয়ার আগেই খাবার ভেতরে রাখা। এতে কেক, পাউরুটি বা পেস্ট্রির মতো খাবার ঠিকভাবে ফুলে ওঠে না এবং অসমানভাবে সেঁকা হয়। এমনকি রোস্ট করা খাবারও শুকিয়ে যেতে পারে। তাই রান্না শুরু করার আগে ওভেনকে নির্ধারিত তাপমাত্রায় পৌঁছাতে দেওয়া জরুরি।
র্যাকের সঠিক অবস্থান না বেছে নেওয়া
অনেকেই সব ধরনের রান্নার জন্য মাঝের র্যাক ব্যবহার করেন। কিন্তু প্রতিটি র্যাকে তাপের প্রভাব ভিন্ন হয়। উপরের দিকে রাখা খাবার দ্রুত পুড়ে যেতে পারে, আবার নিচের দিকে রাখা খাবার ধীরে রান্না হতে পারে। কেক ও কুকির জন্য মাঝের র্যাক উপযুক্ত হলেও সবজি রোস্ট করতে কিছুটা ওপরে র্যাক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
- ট্যাগ:
- লাইফ
- রান্নার টিপস
- মাইক্রোওয়েভ ওভেন