ঈদে মুক্তি পাচ্ছে কয় সিনেমা

প্রথম আলো প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১০:৫৫

দিন পনেরো পরই ঈদুল আজহা। এই উৎসব ঘিরে মুক্তির তালিকায় থাকা বেশির ভাগ সিনেমাই প্রচার–প্রচারণায় নেই। কোনোটির আবার শুটিংই শেষ হয়নি। কেউ আবার নীরবে ঈদে মুক্তির দৌড় থেকে ছবি গুটিয়ে নিচ্ছেন। ঈদুল আজহার সিনেমার খোঁজখবর করলেন মনজুরুল আলম।


‘মাসুদ রানা’ কি পারবে


প্রায় পাঁচ বছর আগে শুরু হয়েছিল মাসুদ রানার শুটিং। টানা শুটিং হওয়ার কথা থাকলেও পরে নানা জটিলতা দেখা যায়। হঠাৎ করে এ বছর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা করে, ঈদুল আজহায় আসছে মাসুদ রানা। কিন্তু আগে যে শুটিং অসমাপ্ত ছিল, সিনেমার কোনো প্রচারণাও তো নেই। এসব বিষয়ে গত বৃহস্পতিবার পরিচালক সৈকত নাসির প্রথম আলোকে বলেন, ‘আমাদের সিনেমার সব শুটিং শেষ। এখন টানা পোস্টের কাজ চলছে। আমাদের সিনেমা ঈদেই আসবে।’ তিনি আরও জানান, ২০ মের মধ্যে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদের জন্য জমা দেবেন। প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সিনেমা কীভাবে প্রচারণা করবে, সেই পরিকল্পনা জাজ মাল্টিমিডিয়ার রয়েছে।’ প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরী।


‘বনলতা সেন’ কি আসবে


গত বছরই বনলতা সেন মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু মুক্তি পায়নি। এ বছর সবার আগে তারাই মুক্তির ঘোষণা দিয়েছে। কিন্তু এখনো কোনো প্রচার–প্রচারণা নেই। সিনেমার পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বৃহস্পতিবার প্রথম আলোকে বললেন, ‘কিছু কারণে আমরা এখনো প্রচারণায় যেতে পারিনি। তবে আমাদের সব প্রস্তুত হচ্ছে। এখনো অফিশিয়াল ঘোষণা দিইনি। হল নিয়ে কিছু ভাবনার বিষয় রয়েছে। কারণ, সন্ধ্যা সাতটা পর্যন্ত সিনেমা হল খোলা। এর মধ্যে কতটা শো কাভার দিতে পারব, ভাবছি। সময়টা জুতসই না। এ জন্য আমাদের আরও দু–তিনটা মিটিং করতে হবে। পরেই আমরা সিদ্ধান্ত নেব। তবে এখনো আমরা আশাবাদী।’ সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমায় কবি জীবনানন্দ দাশ হয়েছেন খায়রুল বাসার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও