You have reached your daily news limit

Please log in to continue


ইসলামী আন্দোলনেও আসছে ‘ছাত্রী উইং’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাংগঠনিক বিস্তার ও নারী ভোটারদের মধ্যে প্রভাব বাড়াতে নতুন কৌশল নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর অংশ হিসেবে এবার আলাদা ‘ছাত্রী উইং’ গঠনের প্রস্তুতি নিচ্ছে দলটি। ঈদুল আজহার পর নতুন এই ইউনিটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলটির নেতারা বলছেন, নারী শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যৎ নারী নেতৃত্ব তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, নারীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম থাকলেও আগে আলাদা সংগঠন করার চিন্তা ছিল না। তবে পরিবর্তিত বাস্তবতায় নারী শিক্ষার্থীদের জন্য পৃথক প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনের মূল্যায়ন থেকে নতুন ভাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের কেন্দ্রীয়, সহযোগী ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি মহিলা বিভাগ ও ছাত্রী সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগিয়েছিল। রাজনীতি–সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নারী ভোটার ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের সাংগঠনিক উপস্থিতি বাড়াতে এ উদ্যোগ কিছুটা কার্যকরও হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন