You have reached your daily news limit

Please log in to continue


জামানত বাড়ছে প্রার্থীদের, থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার পরিমাণ বাড়ানোর চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। আইন সংশোধনের ফলে এবার স্থানীয় সরকার নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়া।

এ কারণে নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি। এর অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের সমর্থনসূচক সই জমা দেওয়ার বিধান বাদ দেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে।

ইতিমধ্যে আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের মেয়র/চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দেওয়া হয়েছে। ফলে এ সংক্রান্ত নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধন করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন