You have reached your daily news limit

Please log in to continue


উখিয়ার আশ্রয়শিবিরে আবার গোলাগুলি, রোহিঙ্গা তরুণ গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হাসমত উল্লাহ (২২) নামে একজন রোহিঙ্গা তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে ক্যাম্প-৮–এর বি ব্লকে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হাসমত উল্লাহ ক্যাম্প-৮– এর বাসিন্দা।

আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন কর্মকর্তা বলেন, পুলিশ সদস্যরা আশ্রয়শিবির থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গা হাসমত উল্লাহকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পের অভ্যন্তরের ব্র্যাক হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। হাসমত উল্লাহর ডান হাতে দুটি গুলি লেগেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন