রান্নার আগে মাংস ধোয়ার অভ্যাসেই থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ মে ২০২৬, ১৭:৪৫
বাজার থেকে মুরগি বা কাঁচা মাংস কিনে এনে রান্নার আগে ধুয়ে নেওয়া আমাদের বহুদিনের অভ্যাস। অনেকেই মনে করেন, পানি দিয়ে ধুয়ে নিলেই মাংস পরিষ্কার হয় এবং জীবাণুও দূর হয়ে যায়। কিন্তু খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে এই অভ্যাসই রান্নাঘরে ভয়ংকর জীবাণু ছড়িয়ে দিতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইউএসডিএ ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে, মুরগির মাংস ধোয়া নিরাপদ নয়, বরং এ থেকে সালমোনেলা ও ক্যাম্পিলোব্যাক্টারের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্যঝুঁকি