যুক্তরাজ্যে এল টিকটকের বিজ্ঞাপনমুক্ত সংস্করণ
যুক্তরাজ্যে এখন থেকে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখার সুযোগ দিচ্ছে টিকটক। নির্দিষ্ট মাসিক ফি’র বিনিময়ে ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা এ নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা পাবেন।
যুক্তরাজ্যে প্রথমবারের মতো চালু হওয়া এ ‘অ্যাড-ফ্রি’ সাবস্ক্রিপশন ব্যবহারের জন্য ব্যবহারকারীদের বাড়তি অর্থ গুনতে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
এক ঘোষণায় টিকটক বলেছে, আগামী কয়েক মাসের মধ্যে তারা ব্রিটিশ ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপনমুক্ত সংস্করণ চালু করতে যাচ্ছে।
বিজ্ঞাপন না দেখালে কোম্পানির আয় কমে যাবে ফলে সেই ঘাটতি মেটাতে টিকটক মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করেছে। এ বিজ্ঞাপনমুক্ত সেবাটি ব্যবহার করতে প্রতি মাসে খরচ হবে ৪ পাউন্ড, যা প্রায় ৫.৪০ ডলারের সমান।
অনেকটা একই পথে হেঁটে গত বছরের শেষদিকে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা’ও তাদের ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য এমন সুবিধা চালু করেছিল। তবে এক্ষেত্রে মাসিক ছিল খরচ কেবল ৩ পাউন্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক যুক্তরাজ্যের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস বোগে বলেছেন, “আমাদের কমিউনিটির জন্য পছন্দের সুযোগ ও যুক্তরাজ্যের ব্যবসার প্রবৃদ্ধি টিকটকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বিজ্ঞাপন
- নতুন ফিচার
- টিকটক