You have reached your daily news limit

Please log in to continue


কাঁটাতারের বেড়া নিয়ে শুভেন্দুর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে গুরুত্ব দেওয়ার পক্ষে নন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে ভারত এই ধরনের কোনো উদ্যোগ নিলে সেটা কূটনীতিক পর্যায়ে আলোচনা হতে পারে বলেও মত দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে আসন্ন কোরবানির ঈদে নিরাপত্তা প্রস্তুতি ও অন্যান্য বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কাঁটাতার প্রসঙ্গে কথা বলেন।

পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলেছেন বলে একজন সাংবাদিক উল্লেখ করেন এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সার্বভৌমত্বের বিষয়টি প্রতিষ্ঠিত। সেভাবেই আমরা দুই দেশের সাথে সম্পর্ক বজায় রাখি। এখন কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নো ম্যানস ল্যান্ড বজায় রেখে দিতে চায়, সেটা ডিপ্লোমেটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন