You have reached your daily news limit

Please log in to continue


৫০০ পাউরুটি দিয়ে তৈরি পোশাক

বিচিত্র উপকরণ দিয়ে তৈরি বিচিত্র নকশার পোশাক পরে লালগালিচায় হাজির হন তারকারা। সম্প্রতি আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস (এএমভিসিএ) অনুষ্ঠানে এমনই একটি বিচিত্র পোশাক পরে হাজির হয়েছিলেন নাইজেরিয়ার রিয়েলিটি টিভি তারকা কুইন মার্সি আটাং।

এ বছর নাইজেরিয়ার লাগোসে বসেছিল এএমভিসিএর দ্বাদশ আসর। এ আয়োজনকে প্রায়ই আফ্রিকার চলচ্চিত্র, টেলিভিশন ও ফ্যাশন জগতের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়।

অনুষ্ঠানের দিন সন্ধ্যায় পাঁচ শতাধিক আস্ত পাউরুটি দিয়ে তৈরি পোশাক পরে লালগালিচায় উপস্থিত হন কুইন মার্সি আটাং। অদ্ভুত এই পোশাকে তিনি সবার নজর কাড়তে সক্ষম হন। তবে এ পোশাক পরে লালগালিচায় নড়াচড়া করতে এই রিয়েলিটি টিভি তারকাকে বেশ বেগ পেতে হয়েছে, তিনি চলাফেরা করতে হিমশিম খাচ্ছিলেন। কয়েকজন সহকারী গালিচায় তাঁকে হাঁটতে সাহায্য করেছেন।

বিবিসিকে আটাং বলেন, নিজের বেকারি ব্যবসার প্রচারের লক্ষ্যে তিনি পাউরুটি দিয়ে তৈরি পোশাকটি পরে এসেছেন। তিনি জোর দিয়ে আরও বলেন, মানুষকে চমকে দেওয়ার জন্য নয়, বরং এটি ছিল তাঁর সুপরিকল্পিত বিপণন কৌশল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন