জাপানি দম্পতিরা বিরোধের সময়ও যেভাবে শান্ত থাকেন

প্রথম আলো প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:০৯

দুজন ব্যক্তির মধ্যে মতবিরোধ হতেই পারে। তবে পরস্পরকে ভালোবাসলেও যদি প্রায়ই ঝগড়া হয়, তাহলে সম্পর্ক হারায় মাধুর্য। কলহের জেরে বিচ্ছেদও হতে পারে। জাপানি দম্পতিরা বিরোধের সময় নিজেদের শান্ত রাখতে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করেন। জাপানি ভাষায় এই পদ্ধতির নাম ‘মা’। এটি আদতে কী ধরনের জীবনপদ্ধতি? চাইলেই কি আপনি তা নিজের জীবনে কাজে লাগাতে পারবেন? এ প্রসঙ্গে জানালেন শিশু-কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ। তাঁর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।


পদ্ধতিটি কী?


`মা’ পদ্ধতিতে আপনাকে নির্দিষ্ট সময়ে একটা ছোট বিরতি নিতে হবে। এই বিরতিতে নিজের আবেগকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন। এই বিরতি হলো কথোপকথনের মধ্যে একটা শান্ত, নীরব সময়।
আরেকটু বিস্তারিত বলা যাক। ধরুন, আপনি এবং আপনার সঙ্গী এমন বিষয়ে কথা বলছেন, যা নিয়ে আপনাদের দুজনের মত আলাদা। আলাপচারিতার সময় আকস্মিক উত্তেজনা সৃষ্টি হলো। ঠিক সেই মুহূর্তেই নিজের যুক্তি দিয়ে তর্ক চালিয়ে না গিয়ে যদি চুপ করে যান, তা হলো ‘মা’ পদ্ধতির প্রয়োগ।


উত্তেজনার মুহূর্তে কিছুটা সময় নীরব থাকার উপকারিতা সম্পর্কে হয়তো অনেকেই জানেন। তবে হুট করে চুপ করে যাওয়া অনেক সময় পরিস্থিতিকে আরও ভারী করে তোলে। এখানেই ‘মা’ পদ্ধতি ‘কেবল চুপ করে থাকা’র চেয়ে আলাদা।


‘মা’ পদ্ধতির বিশেষত্ব এই যে এই নীরবতা দুজনের কারও মানসিক চাপ বাড়ায় না। বরং তা উত্তেজনা প্রশমন করে। দুজনের মনই শান্ত হয়ে আসে। একই সঙ্গে শান্ত হয় শরীরও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও