You have reached your daily news limit

Please log in to continue


কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে : জামায়াত আমির

সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যের মূল্য বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই অস্থির হয়ে উঠেছে বাজারব্যবস্থা।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ফলে সরাসরি সাধারণ মানুষের ওপর চাপ পড়ছে।

তিনি বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখা খুবই জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন