জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

www.ajkerpatrika.com সুনামগঞ্জ প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:২৪

অতিবৃষ্টির ধাক্কায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে লক্ষাধিক কৃষক পরিবার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক জিরাতি পরিবার, যারা প্রতিবছর আবাদ মৌসুমে বাড়িঘর ছেড়ে হাওরে অস্থায়ীভাবে বসবাস এবং জীবিকা নির্বাহ করে। বৈশাখ শেষে যেখানে স্বস্তি নিয়ে ঘরে ফেরার কথা, সেখানে এবার তারা ফিরছে ঋণের ভারের চাপ এবং অনিশ্চয়তা নিয়ে। ব্যয় মেটানো এবং দেনা পরিশোধের দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটানোর কথা জানিয়েছে তারা।


ধর্মপাশা উপজেলার সানবাড়ি গ্রামের জিরাতি অখিল তালুকদার জানান, জিরাতিদের সব পরিবারই বাস্তুচ্যুত। বর্ষায় আফাল (বড় ঢেউ) এবং ভাঙন দুর্যোগে বাড়িঘর হারিয়ে অন্যত্র বাড়ি করেছেন তাঁরা। হাওরপারের পৈতৃক ভিটাবাড়ি বিলীন হলেও মালিকানাধীন জায়গা-জমি রয়ে গেছে। হেমন্তকালের পুরো সময়টাই হাওরের কুঁড়েঘরে থেকে এক ফসলি এই জমি চাষাবাদ করেন তাঁরা।

জলে গেছে ছয় মাসের হাড়ভাঙা পরিশ্রম—উল্লেখ করে অখিল বলেন, ‘এবার ঋণ মেটানোই দায়।’


খোঁজ নিয়ে জানা যায়, হাওরের নির্জন কান্দায় (গো-চর) খড়কুটোর অস্থায়ী কুঁড়েঘর তৈরি করে বোরো মৌসুমের পুরোটা সময় পার করেন জিরাতিরা। এ সময় জামালগঞ্জের হালি হাওরের রাইঙ্গা ও হেরাকান্দি, পাগনা হাওরের এলংজুড়ি বিল ও আইলা বিলের পার এবং ধর্মপাশা উপজেলার সোনামড়ল হাওরের সানবাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয় পাঁচ শর বেশি জিরাতি (ক্ষুদ্র কৃষক) পরিবার। অগ্রহায়ণ মাসের শুরু থেকে বৈশাখ পর্যন্ত বোরো চাষাবাদ ও পরিচর্যায় ব্যস্ত থাকে পরিবারগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও