You have reached your daily news limit

Please log in to continue


বাদ পড়া শিশুদের খুঁজে হামের টিকা দেওয়া হচ্ছে

হামের টিকা এখনো নেয়নি—এমন শিশুদের খুঁজে বের করার কাজ চলছে। সব শিশুকে টিকার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজ চলবে ২০ মে পর্যন্ত। তবে বড় বড় শহরে রাস্তায় থাকা বা ভাসমান পরিবারের শিশুদের টিকার আওতায় আনা কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুটি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে সব জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পৌরসভা মেডিক্যাল কর্মকর্তা এবং সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে বাদ পড়া শিশুদের খুঁজে টিকার আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইপিআইয়ের ৭ মের ওই নির্দেশনায় বলা হয়েছে, দ্রুত যাচাই পদ্ধতি আরসিএম (র‌্যাপিড কনভেনিয়েন্স মনিটরিং) করে কমপক্ষে ২০টি খানা পরিদর্শনের মাধ্যমে বাদ পড়া শিশু শনাক্ত করতে হবে। তাদের কাছের কেন্দ্রে নিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

দেশের দক্ষিণাঞ্চলের একটি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, ওই উপজেলা ২ থেকে ৩ শতাংশ শিশু এখনো হামের চলমান ক্যাম্পেইনের টিকা পায়নি। গতকাল সোমবার থেকে বাড়ি বাড়ি ঘুরে বাদ পড়া শিশু খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। দক্ষিণাঞ্চলের আরেকটি জেলার সদরে কাজ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন মেডিকেল কর্মকর্তা। তিনি প্রথম আলোকে বলেন, তিনি ২০টি পরিবার ঘুরে টিকা নিতে বাদ পড়া তিনটি শিশু পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন