লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০০:০১
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত দুজনই সাতক্ষীরার বাসিন্দা।
সোমবার (১১ মে) দুপুরে নাবাতিহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম। শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকায়। তার বাবার নাম আফসার আলী ও মায়ের নাম আজেয়া খাতুন।
অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনির কাদাকাটি এলাকায়। তার বাবার নাম আব্দুল কাদের ও মায়ের নাম নুরুন্নাহার খাতুন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাংলাদেশি
- বাংলাদেশি নিহত