মানুষ ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, পাস করেছেন আপনারা: এটিএম আজহারুল
বর্তমান সরকারের ঘাড়ে আওয়ামী ভূত চেপে বসেছে। তারা এখন ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, মানুষ ভোট দিয়েছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে আর আপনারা পাস করেছেন।
সোমবার (১১ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে আট শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আজহারুল ইসলাম বলেন, “জনগণ জানে আপনারা কীভাবে ক্ষমতায় এসেছেন। রাতের ভোট গণনায় কাটচুপি করে ক্ষমতায় এসেছেন। মানুষ ভোট দিয়েছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে আর আপনারা পাস করেছেন। এখন আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণভোটের রায় মেনে নিয়ে সংসদে সমাধান করুন এবং সংবিধান সংস্কার করুন। আপনাদের ঘাড়ে আওয়ামী ভূত চেপে বসেছে। আপনারাও ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন।”