You have reached your daily news limit

Please log in to continue


ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন

জ্বালানি সাশ্রয়, আমদানি হ্রাস ও স্বর্ণ কেনা কমানোর মতো পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানের পর সোমবার বড় পতনের মুখে পড়েছে ভারতের শেয়ারবাজার। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির মান রেকর্ড পরিমাণে কমেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত গত মাসের শেষের দিকে জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও তারা আপাতত ডিজেল ও পেট্রোলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন