আজকের স্বর্ণের দাম: ১১ মে ২০২৬
যুগান্তর
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১০:২০
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
গত বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজ সোমবার (১১ মে) সমন্বিত ওই দামেই বিক্রি হবে স্বর্ণ।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- স্বর্ণের দাম